CP
চতরাপিডিয়া মেধা পুরস্কার—২০২১ | Chatrapedia Talent Contest—2021 চতরাপিডিয়ার উদ্যোগে এই বর্ষায় আয়োজন করা হয়েছে "চতরাপিডিয়া ট্যালেন্ট কনটেস্ট—২০২১"। চতরার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ষষ্ঠ—দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এবং চতরায় বাসিন্দা অন্যকোথাও পড়ুয়া সমপর্যায়ের শিক্ষার্থীরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আগামী ০১/০৭/২০২১ তে সকাল ১০ টায় একটি মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থান অর্জনকারীদের সুপার স্পেশাল মূল্যমানের পুরস্কার দেওয়া পাশাপাশি আরও সাত জনকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে পরিবেশবান্ধব গাছ উপহার দেওয়া হবে। বিভিন্ন প্রাইভেট হোমের বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে ঘরোয়াভাবে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। উক্ত পুরস্কারসমূহ ০৩/০৭/২০২১ তে চতরা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য একটি পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হবে এবং উক্ত ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে। এই প্রতিযোগিতার উদ্দেশ্য ব্যক্তিক মূল্যায়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এবং শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান (প্রাইভেট হোম) সমূহকেও মূল্যায়ন করা। প্রতিযোগিতা...